চুয়াডাঙ্গার দামুড়হুদার পল্লীতে গলায় ওষুধ আটকে ৫ বছরের এক মেয়ে শিশুর করুণ মৃত্যু হয়েছে।
বুধবার সকালে রোকসানা আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের টুটুল মিয়ার পাঁচ বছর বয়সী মেয়ে রোকসানা আক্তারকে তার মা জ্বরের নাপা ওষুধ ভেঙে খাওয়ানোর চেষ্টা করলে
শিশুটির গলায় আটকে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে পরিবারের লোকজন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।









