রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় সাংবাদিকদের নিয়ে  ডেঙ্গু বিষয়ক মতবিনিময় সভা 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২টায় পৌরসভার হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন আর রশিদ। সভায় জানানো হয়, সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বিভিন্ন মহল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু মোকাবিলায় পৌরসভা কর্তৃপক্ষ মশক নিধন কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এমন পরিস্থিতিতে পৌরসভার নাগরিকদের আরও সেবার মান বাড়াতে করণীয় সম্পর্কে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সাংবাদিকরা কর্মকর্তাদের বলেন, পৌরএলাকার বিভিন্ন মহল্লায় এখনও অনেক ড্রেনে পানি প্রবাহ বন্ধ আছে। ফলে যথাসময়ে পানি নিষ্কাশন না হওয়ায় শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া বজ্র ব্যবস্থাপনা সিস্টেম আরও জরদার করতে হবে। তাহলে পৌরবাসী যত্রতত্র ময়লা-আর্বজনা না ফেলে নিদিষ্টস্থানে ফেলবে। আর এসব আবর্জনা খুব কম সময়ের মধ্যে সেসব স্থান থেকে সরিয়ে ফেলতে হবে। তাহলে সাধারণ মানুষ অনেকটাই স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচবে। সাংবাদিকরা আরও বলেন, পৌরএলাকার অনেক জায়গায় মশার লার্ভা জন্মাচ্ছে। সেসব জায়গায় ফগারসহ স্প্রে করা হচ্ছে ঠিকই কিন্তু কাঙ্খিত ফলাফল পাওয়া যাচ্ছে না। সেজন্য সাংবাদিকরা গুণগত মান আর নিরাপদ স্প্রে ছিটানোর পরামর্শ দিয়েছেন। এছাড়া মশক নিধনের জন্য যাবতীয় সরঞ্জাম ও জনবল বাড়ানোর পরামর্শ দিয়েছেন। আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন আর রশিদ বলেন, রুটিন করে মশক নিধনের জন্য পৌরএলাকার বিভিন্ন মহল্লায় মগারসহ স্প্রে করা হয়। এছাড়া জনবলের অভাবে ড্রেন পরিস্কারসহ প্রকাশ্যস্থান থেকে আবর্জনা সরাতে হিমশিম র্কেতে হয়। এরপরেও আমরা সবোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আশা করি আগামী দিনগুলোয় মানুষ যথাযথ ভাবে নাগরিক সেবা পাবেন। এ জন্য তিনি পৌরবাসীর কাছে সহযোগীতা চেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব, শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আব্দুল গফুর, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, শহীদুল হুদা অলক, হোসেন শাহনেওয়াজ, রফিকুল আলম, মনোয়ার হোসেন জুয়েল, ফয়সাল মাহমুদ, আসাদুল্লাহসহ অন্যরা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD