রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫ | ২২ অগ্রহায়ণ, ১৪৩২

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলার আলোকবালী এলাকায় এ সংঘর্ষ হয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহতের নাম ইদন মিয়া (৫৫)। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, নদী থেকে বালু উত্তোলন ও দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর দলীয় বিভাজন আরও তীব্র আকার ধারণ করে। এর জের ধরে বৃহস্পতিবার ভোরে সংঘর্ষ বাধে। এসময় গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD