শনিবার | ৬ ডিসেম্বর, ২০২৫ | ২১ অগ্রহায়ণ, ১৪৩২

নাটোর

নাটোর জেলা বি এম এর আহ্বায়কের গলাকাটা লাশ উদ্ধার

অমর ডি কস্তা

নাটোর জেলা বিএমএ’র আহ্বায়ক ও জেলা ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং জনসেবা হাসপাতাল (প্রাইভেট লিমিটেড) এর মালিক ডা. আমিরুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের মাদরাসা মোড় এলাকায় অবস্থিত তার নিজ হাসপাতাল জনসেবা হাসপাতালের তৃতীয় তলায় নিজ চেম্বার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও হাসপাতাল কর্মচারীদের সুত্রে জানা যায়, সোমবার সকালে হাসপাতালের কর্মচারীরা ডা. আমিরুল ইসলামের কক্ষে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। দুপুর পর্যন্ত সাড়া না পাওয়ায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
এ সময় তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ইতোমধ্যে সিআইডি ও পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন দৈনিক চিত্রকে জানান, প্রাথমিক তথ্য বিশ্লেষণে আমাদের মনে হচ্ছে তিনি (ডা আমিরুল ইসলাম) তার চেম্বারেই ঘুমিয়েছিলেন। পরে কোন ধরনের নৃশংসতার শিকার হয়েছেন। তার শরীরের ধারালো ছুরির আঘাত রয়েছে এবং একটি অঙ্গ কেটে ফেলা হয়েছে।
পুলিশ সুপার বলেন, আমরা প্রযুক্তিগত বিষয়গুলো বিবেচনা করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করেছি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD