শনিবার | ৬ ডিসেম্বর, ২০২৫ | ২১ অগ্রহায়ণ, ১৪৩২

‎পানিতে ডুবে মৃত্যু রোধে নবীনগরে র‍্যালি ও সাঁতার প্রশিক্ষণ

তানজিনা আক্তার শিলা, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও শিশুদের সাঁতার শেখানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নারায়ণপুরের একটি পুকুরে ক্ষুদে শিশুদের সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়।

‎নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন (NPUUF), জনহপকিন্স ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইউনিট, CIPRB ও ব্লুমবার্গ ফিলানথ্রপিকস-এর সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন হয়।

‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও রাজীব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিশলয় সাহা ও মহিলা বিষয়ক কর্মকর্তা রাবিয়া সুলতানা।

‎আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা ইসিসিডি অফিসার ইকবাল হোসেন, মেহেদী হাসান খান, সুইমিং সুপারভাইজার নাদিম মাহমুদ, আমিরুল ইসলাম, সদর চাইল্ড কেয়ার সুপারভাইজার রুজিনাতুল হক, সলিমগঞ্জ ইউনিয়নের মহসিন হোসেন, রতনপুর ইউনিয়নের ঝুমা ইসলাম, কৃষ্ণনগরের মোজাম্মেল হক এবং বীরগাঁও ইউনিয়নের আবু রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‎আয়োজকরা বলেন, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা ও সাঁতার শিক্ষা অত্যন্ত জরুরি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD