বুধবার | ১০ জুন, ২০২৬ | ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক ১৯

স্টাফ রিপোর্টার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে জয় বাংলা স্লোগান দিয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ২টার দিকে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বেলা ১১টায় হামলার ঘটনার পর থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে এ ঘটনার সঙ্গে জড়িত ১৯ জনকে আটক করা হয়। তবে আটকদের নাম জানাননি পুলিশের ওই কর্মকর্তা।

এ ঘটনায় বিকেলে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হবে।

মঙ্গলবার ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD