শুক্রবার | ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩

বরগুনা

বরগুনায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২১ জন আটক

নিজস্ব প্রতিবেদক

বরগুনার পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ২১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে ব্যর্থ হওয়ায় নয়টি মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ চৌধুরী।

পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বয়স ১৪ থেকে ২৮ বছরের মধ্যে। তাদের মধ্যে ১৪ থেকে ১৬ বছর বয়সী ছয়জন কিশোর রয়েছে। আটক ব্যক্তিরা পাথরঘাটা উপজেলার বাদুরতলা, ছোট পাথরঘাটা, দক্ষিণ পাথরঘাটা, কালীবাড়ি, পদ্মা, রুহিতা, ছোট টেংরা, দক্ষিণ কুপধন, কাঞ্চুরহাট ও পূর্ব কালমেঘা এলাকার বাসিন্দা।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, সম্প্রতি পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাথরঘাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD