শুক্রবার | ৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩

মাদকের আস্তানা পুড়িয়ে কারবারিকে পুলিশে দিল জনতা, আটক ১

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মাদকের আস্তানা পুড়িয়ে দিয়ে এক মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তাপুর মহিরাখাইন গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. এস্কান্দর প্রকাশ (এস্ক) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জিরি ইউনিয়নের নিশ্চিন্তাপুর মহিরাখাইন এলাকায় একটি জরাজীর্ণ কক্ষে দীর্ঘদিন ধরে মাহমুদুল হক নামে এক ব্যক্তির নেতৃত্বে মাদকের আস্তানা গড়ে ওঠে। সেখানে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা ওই আস্তানা ঘিরে ফেলে। এ সময় মাহমুদুল হক পালিয়ে গেলেও এস্কান্দরকে আটক করে এবং আস্তানাটিতে আগুন ধরিয়ে দেয়।

এ সময় এস্কান্দরের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া আস্তানাতেও আরও বেশ কিছু ইয়াবা পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এস্কান্দরকে আটক করে থানায় নিয়ে যায়। আটক এস্কান্দর জিরি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মালিয়ারা এলাকার মোহাম্মদ সেকান্দরের ছেলে।

স্থানীয় বিএনপি নেতা ফোরকান ও ছাত্রদল নেতা লতিফ বলেন, এলাকায় মাদকের কারবার বেড়ে যাওয়ায় সব রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেন।

পরে বিক্ষুব্ধ জনতা আস্তানাটিতে আগুন ধরিয়ে দেয় এবং এস্কান্দরকে পুলিশের হাতে তুলে দেয়। তবে তারা এ চক্রের মূল হোতা মাহমুদুল হককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা মো. হালিম বলেন, এলাকায় মাদকের উৎপাত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠে। কয়েকবার সতর্ক করার পরও তারা মাদক ব্যবসা বন্ধ না করায় শেষ পর্যন্ত স্থানীয়রা এ পদক্ষেপ নিতে বাধ্য হয়।পটিয়া থানার উপপরিদর্শক কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এস্কান্দরকে আটক করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

এমএইচ

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD