শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে খুন হওয়া বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। শুক্রবার (১ মে) বৃষ্টির ভাইকে ফোন করে মরদেহ শনাক্তের বিষয়টি জানায় তারা। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন।

এর আগে গত ২৪ এপ্রিল টাম্পা বে এলাকার একটি সেতুর কাছে থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ নামে এক মার্কিন নাগরিককে সন্দেহভাজন খুনি হিসেবে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে দুটি প্রথম ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, পরিবার বৃষ্টির মরদেহ দ্রুত দেশে পাঠানোর অনুরোধ জানিয়েছে। ওয়াশিংটন দূতাবাস ও মিয়ামি কনস্যুলেট যৌথভাবে মরদেহ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

আদালতের নথি অনুযায়ী, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। একই এলাকা থেকে আরও একটি অজ্ঞাত দেহাবশেষ পাওয়া যায়। পরে নথিতে বলা হয়, ওই মরদেহের পরনের পোশাকের সঙ্গে শেষবার নজরদারি ক্যামেরায় বৃষ্টিকে দেখা যাওয়ার সময়ের পোশাকের মিল রয়েছে।

অন্যদিকে জামিল আহমেদ লিমনের মরদেহ শনিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানো হবে। দুবাই হয়ে সেটি সোমবার ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD