বুধবার | ২০ মে, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শাহ আলী মাজারে হামলার ঘটনায় গ্রেফতার তিনজন রিমান্ড শেষে কারাগারে

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।

মঙ্গলবার (১৯ মে) দুই দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, গত ১৭ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে শাহ আলী মাজারে ওরশ চলাকালে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি হঠাৎ সেখানে প্রবেশ করে মাজারভক্তদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে মারধর করে।

এ ঘটনায় আহত ও ভুক্তভোগী এক নারী ভক্ত গত ১৬ মে শাহ আলী থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD