বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩

কালুখালী

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশের ২য় ডেন্টাল এক্স-রে কার্যক্রমের উদ্বোধন

শহিদুল ইসলাম

রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল এক্স-রে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮) আগস্ট সকাল ১১ টায় শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ -পরিচালক ডা: নুরুল ইসলাম। এসময় কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইসরাত জাহান উম্মন, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রহমাত আলী, ডেন্টাল সার্জন ডা: মো: ফখরুল আলম এছাড়াও মেডিকেল অফিসার ডা: মো: মেহেদী হাসান, সহ পাংশা ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল এক্স-রে কার্যক্রম এখন থেকে নিয়মিত ভাবে চালু থাকবে। বাংলাদেশের ভেতরে ২য় স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে ডেন্টাল এক্স-রে চালু হলো।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD