বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩
ওয়াহেদ-উজ-জামান বুলু
ওয়াহেদ-উজ-জামান বুলু

খুলনায় সাংবাদিকের লাশ, মুখে আঘাতের চিহ্ন

খুলনা প্রতিনিধি

খুলনার খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) নিচ থেকে ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০) নামের এক সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়েছে। সে দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য।

পুলিশ সূত্র জানায়, রবিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় স্থানীয় লোকজন সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে লবণচরা ফাঁড়ির সদস্যরা সেখানে গিয়ে নৌ পুলিশকে খবর দেন। এরপর রাত সোয়া আটটার দিকে নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। র‍্যাব, কোস্টগার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে যান।

পুলিশ জানায়, মৃত ওয়াহেদ-উজ-জামানের পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি–শার্ট। মৃত ওয়াহেদ-উজ-জামানের পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি–শার্ট।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, রোববার রাত সোয়া আটটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর পরিচয় জানা যায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD