সোমবার | ২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩

ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

২৪ এর জুলাই আন্দোলনকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ মার্চ রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্র-জনতার সঙ্গে ভিকটিম দেলোয়ার হোসেন মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান নেন। এ সময় এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে সাত শতাধিক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ বিদেশি আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন দিক থেকে ছাত্র-জনতার ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালায়। এতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

 

পরে তাকে রক্তাক্ত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তিনি মারা যান।

এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই দেলোয়ার হোসেনের স্ত্রী লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ডিজিএফআইয়ের দায়িত্ব পালন করা শেখ মামুন খালেদ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। সম্প্রতি বিভিন্ন হত্যা মামলায় বেশ কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়েছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD