বৃহস্পতিবার | ২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না : মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল৷ আমরা কোনোমতে তাদের ক্ষমতায় আনতে পারি না৷ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। যারা মিথ্যাচার করে, দেশের মানুষ কখনও তাদের ক্ষমতায় আনবে না।

 

 

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি৷

 

 

পরিদর্শনে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম এমপি ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

 

জামায়াতের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কিছু দল আর গোষ্ঠী আছে যারা অপপ্রচার করছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন চাই না।

 

বিএনপি সংস্কার করতে চায়না। যারা এটা বলেন, তারা মিথ্যা কথা বলেন। মিথ্যাচার করবেন না। জনগণ ক্ষমা করবে না। একটি দল আছে, যারা ধর্মের নামে রাজনীতি করে। খুব মিথ্যা কথা বলে। সত্য কথা বলে জনগণের রাজনীতি করতে হবে।

 

 

ঠাকুরগাঁও বিমানবন্দর চালু নিয়ে মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করা হবে৷ তারেক রহমান নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, এয়ারপোর্ট হবেই। বলার সঙ্গে সঙ্গে পুরো মাঠ উজ্জীবিত হয়ে উঠেছিল। আমরা সবাই যাতায়াত করতে পারব না, কিন্তু এটা আমাদের গর্ব। আমরা বলতে পারব, আমাদের একটি বিমানবন্দর আছে।

 

 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, আপনাদের ধৈর্য ধরতে হবে। একটু সময় লাগবে। এমনভাবে করতে চাইনা যে দু-দিন পর বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবস্ত করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম, সেটা যাতে রক্ষা করতে পারি। যত তাড়াতাড়ি সম্ভব বিমানবন্দর চালু করা হবে। এই বিশ্বাসটুকু রাখেন। যত কম সময়ের মধ্যে চালু করা দরকার সেটা আমরা রাতদিন পরিশ্রম করে করব।

 

 

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে এসময় জেলা বিএনপির নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিল্পপতি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD