বৃহস্পতিবার | ২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

বাগেরহাটে খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) সকালে বাগেরহাটের ভট্ট বালিঘাটায় খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত আব্দুল কাদের ফারাজী (৫০) বাগেরহাটের ফকিরহাট থানার ও বাহাদুর শিকদার (৪২) ও মনির হোসেন মুন্না (৩২) দুজনই খুলনার দাকোপ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাটের ভট্ট বালিয়াঘাটার খুলনা-মোংলা মহাসড়কে খুলনাগামী একটি মোটরসাইকেলের সাথে (খুলনা মেট্রো-হ ১৩-৮৮৮৫) মোংলাগামী একটি দ্রুতগতির ট্রাকের (রংপুর-ট ১১-০৩৯৫) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুল কাদেরের মৃত্যু হয়। অপর দুই আরোহীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যেই তারা মারা যান।

এ ঘটনায় কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD