মঙ্গলবার | ১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩

নিখোঁজের দুই দিন পর নদী থেকে উদ্ধার স্কুল ছাত্রের মরদেহ

স্টাফ রিপোর্টার

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের দুদিন পর শীতলক্ষ্যা নদী থেকে নুরুল ইসলাম নাহিদ (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বলদা ঘাট এলাকা থেকে নাহিদের মরদেহ উদ্ধার করা হয়।

 

মৃত নাহিদ উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়কাকীয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে)  ১১টার দিকে নাহিদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারেন, সে বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়েছিল। পরে নদীর ঘাটে তার জামা ও এক জোড়া জুতা পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও সেদিন তার সন্ধান পায়নি। নিখোঁজের দুদিন পর সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় আট কিলোমিটার দূরে বলদা ঘাট এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে মরদেহটি উদ্ধার করে। পরে নাহিদের স্বজনরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, উদ্ধার হওয়া মরদেহটি পরিবারের স্বজনরা শনাক্ত করেছেন। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD