আজ প্রেসক্লাবে এসেছিলেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসির খান। প্রেস ক্লাবে এসে নতুন মন্ত্রী বললেন ‘প্রেসক্লাব আমার সেকেন্ড হোম তাই অফিসে আসার আগে প্রেসক্লাবে এসেছি’। এ সময় তিনি বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদিকদের সাথে আলাপ-আলোচনা করেন।
এ সময় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সিনিয়র সদস্য এবং ঢাকাস্থ্য রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও মাসিক সারগম পত্রিকার সম্পাদক কাজী রওনক হোসেনের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।









