শুক্রবার | ২ অক্টোবর, ২০২৬ | ১৭ আশ্বিন, ১৪৩৩

বিজিবির ডিজিকে নিয়ে দুদকের অনুসন্ধানের তথ্য সঠিক নয়: সদরদপ্তর

স্টাফ রিপোর্টার

বিজিবির মহাপরিচালকসহ নয় সেনা কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান চলছে— এমন শিরোনামে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে বাহিনীর নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অনলাইন নিউজ পোর্টাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে “বিজিবি ডিজিসহ নয় সেনা কর্মকর্তার বিষয়ে গোপন অনুসন্ধান করছে দুদকের গোয়েন্দা ইউনিট” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। সংবাদটিতে বিজিবির বর্তমান মহাপরিচালক (ডিজি) সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উল্লেখ করা হয়েছে।

বিজিবির দাবি, বিষয়টি নিয়ে ইতিমধ্যে দুদকের সঙ্গে প্রাথমিকভাবে যোগাযোগ করা হয়েছে। দুদক জানিয়েছে, বিজিবির বর্তমান মহাপরিচালক সম্পর্কে কোনো তদন্ত চলছে না। অন্য যেসব অভিযোগ সংবাদে উল্লেখ করা হয়েছে, তা কোনো ব্যক্তি কর্তৃক অন্যায় আবেদনে সাড়া না পেয়ে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানোর অংশ বলেও জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান ডিজি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ও ন্যায়নিষ্ঠ একজন কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে।

বিজিবি মনে করে, এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে বিজিবি অনলাইন পোর্টালগুলোকে জাতীয় স্বার্থের পরিপন্থী তথ্য বিকৃতি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD