বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩

ব্যাংককের মার্কেটে বন্দুক হামলা, নিহত ৬

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি ফুড মার্কেটে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে পাঁচজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারীও আত্মহত্যা করেন। এই ঘটনায় দুই নারী আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিহত পাঁচজনের মধ্যে চারজন ওই মার্কেটের নিরাপত্তাকর্মী এবং একজন নারী দোকানদার।

স্থানীয় সময় সোমবার রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় অবস্থিত ওর তো কো মার্কেটে এ ঘটনা ঘটে। হামলাস্থল মার্কেটটি উচ্চমানের তাজা ফল ও সামুদ্রিক খাবারের জন্য সুপরিচিত।

পুলিশ জানিয়েছে, মার্কেটের ভেতরে একটি বেঞ্চে বন্দুকধারীর মরদেহ পাওয়া গেছে। তার পরনে ছিল কালো টি-শার্ট ও ক্যামোফ্লাজ শর্টস। মরদেহের পাশে একটি ব্যাগও পাওয়া যায়। ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী তার নাম নোই প্রাইডেন। বয়স ৬১ বছর। তিনি নাখন রাতচাসিমা প্রদেশের খং জেলার বাসিন্দা।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্দুকধারী দৌড়ে প্রত্যক্ষদর্শীদের দিকে যাচ্ছেন এবং নিরাপত্তাকর্মীদের নিথর দেহ মাটিতে পড়ে আছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গোলাগুলির ঘটনাটি স্থানীয় সময় দুপুর ১২টা ৩৮ মিনিটে ঘটে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD