ঝিনাইদহের শৈলকুপা গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড ঈদগাহ মাঠে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম- সম্পাদক আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাজিবুল ইসলাম এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ইফতার মাহফিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে রাজিবুল ইসলাম বলেন, রমজানের এই পবিত্র মাস আমাদেরকে ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার আহ্বান জানান। ইফতার মাহফিলকে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।









