মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাত স্থানে সড়ক দুর্ঘটনায় নয়জনের প্রাণহানি

স্টাফ রিপোর্টার

এছাড়া রাজধানীর শ্যামপুর বাজার, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, বগুড়া ও মেহেরপুরে আরো পাঁচজন প্রাণ হারিয়েছেন। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

দিনাজপুর: বিরামপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে হেলপারসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের অন্তত ১০ যাত্রী। গতকাল ভোর ৫টার দিকে উপজেলার চণ্ডীপুর এলাকায় দিনাজপুর-গাইবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মোশারফ হোসেন বাবু নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা। আহতদের উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিরামপুর থানার উপপরিদর্শক আমির হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল: গৌরনদীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল ভোরে উপজেলার বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ইতি চক্রবর্তী (৪৫)। তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত যাত্রী পবিত্র মজুমদার (৫০)। তিনি বরিশাল নগরীর কাটপট্টি এলাকার সুন্দরী জুয়েলার্সের স্বত্বাধিকারী।

গৌরনদী হাইওয়ে পুলিশের ওসি মো. শামিম শেখ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা: রাজধানীর শ্যামপুর বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মো. শেখ ফরিদ আহমেদ (৫০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। শেখ ফরিদকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মো. সোয়াইব বলেন, ‘শেখ ফরিদ ফুটপাতে ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বালাশপুর গ্রামে। পরিবারের সঙ্গে কদমতলীর ধনিয়া এলাকায় বসবাস করতেন তিনি।’

কিশোরগঞ্জ: ভৈরবে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপ ভ্যানের চালক মো. মিরাজ মিয়া (৪১) নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার শম্ভুপুর এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান চালক। নিহত মিরাজ মিয়া রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার দনিয়া দক্ষিণ কুতুবখালী এলাকার শাহজাহান শেখের ছেলে।

ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, ঘটনাস্থলে থেকে ট্রাক ও ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ সময় দুর্ঘটনার কারণে সড়কে সৃষ্ট যানজট স্বাভাবিক করা হয়। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

‎ঝিনাইদহ: কালীগঞ্জে নসিমনচাপায় মরিয়ম খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া-চাপরাইল সড়কের ভাটাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত মরিয়ম খাতুন ওই গ্রামের আব্দুল মান্নান শেখের মেয়ে।

‎কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, নসিমন ও চালককে আটকের জন্য ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করবে বলে জানিয়েছে।

বগুড়া: জেলার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার চাঁপাপুর-চৌমুহনী সড়কের আড়াইল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবা উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

মেহেরপুর: ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরো একজন। গতকাল দুপুরে মেহেরপুর সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন (২৮) শহরের বোসপাড়ার বাবুল হোসেনের ছেলে। আহত সাগর আহমেদ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আবুল হোসেনের ছেলে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD