সোমবার | ১৮ মে, ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সিমেকে ক্লাসে শিক্ষার্থীকে গুলি, সেই প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ মেডিকেল কলেজে আরাফাত আমিন তমাল নামের এক শিক্ষার্থীর পায়ে গুলি করার অপরাধে প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফ ওই মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, রায়হান শরীফ একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি ও মেডিকেল কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু তিনি পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে দুটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি, ম্যাগাজিন, বিদেশি ছোরা ও চাকু নিজের হেফাজতে রাখেন। শুধু তাই নয়, তিনি নিয়মিত এগুলো কর্মস্থলে বহন করতেন। পাঠদানকালে ছাত্র আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন।

সূত্র আরও জানায়, রায়হান শরীফ ছাত্রজীবন থেকেই সশস্ত্র ক্যাডার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সরকারি চাকরিতে যোগ দেওয়ার পরও তা অব্যাহত রাখেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৪ মার্চ তৎকালীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ (বর্তমান সিরাজগঞ্জ মেডিকেল কলেজ) একাডেমি ভবনের চতুর্থতলায় ক্লাস চলাকালীন তুচ্ছ ঘটনায় ডা. রায়হান শরীফ শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন। এতে তমাল গুরুতর আহত হন। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ডা. রায়হান শরীফকে আটক ও তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও দুটি অত্যাধুনিক ছোরা উদ্ধার করে। পরে এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD