রবিবার | ১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩

সৌদির জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ‘ব্ল্যাকমেইল’: পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল

স্টাফ রিপোর্টার

সৌদি আরবের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক হামলাকে ‘সুস্পষ্ট ব্ল্যাকমেইলের চেষ্টা’ বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।

তিনি বলেন, রিয়াদে আঞ্চলিক ও ইসলামি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরুর ঠিক আগে এই হামলা চালানো হয়, যা পরিকল্পিতভাবে সময় নির্ধারণ করে করা হয়েছে বলে মনে করেন তিনি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী অভিমুখে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদের মধ্যে ভয় সৃষ্টি করা এবং এ বার্তা দেওয়া যে ইরান তাদের কার্যক্রম থেকে সরে আসবে না।

তিনি জোর দিয়ে বলেন, “আমরা ভয় পাইনি। তবে ইরানের এমন আচরণ প্রমাণ করে যে তারা কোনোভাবেই বিশ্বাসযোগ্য অংশীদার হতে পারে না।” তার মতে, এ ঘটনায় ইরানের প্রতি যে সামান্য আস্থা অবশিষ্ট ছিল, তাও পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

সূত্র: আল–জাজিরা

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD