মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে প্রাণী বিতরন করা হয়েছে।
বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা রফিকুল ইসলাম রতন, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মুনতাসির মাহমুদ, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা প্রসেনজিৎ দাস, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু তালেব, উপজেলা শ্রমিক দলের সভাপতি হাজী শেখ সহিদ,তৈয়ব আলী খাঁ প্রমুখ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ,ঢাকা,মুন্সীগঞ্জ,রাজবাড়ী,ফরিদপুর,মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১শ ৫৪ জন সুফলভোগীকে সুবিধা দেওয়া হয়। সুবিধাভোগীদের ১শ জনকে ২৫ টি করে মুরগী ও ৫৪ জনকে ২ টি করে ছাগল প্রদান করা হয়েছে।









