বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩

বিএনপি সবাইকে ঐক্যের পথে এনেছে: সাইফুল হক

স্টাফ রিপোর্টার

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ফ্যাসিস্ট শক্তির বড় পরিকল্পনা ছিল বিএনপিকে ছত্রভঙ্গ করা; কিন্তু বিএনপি বরং সবাইকে ঐক্যের পথে এনেছে।

নির্বাচন ছাড়া দেশকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় মন্তব্য করে সাইফুল হক বলেন, সরকারকে সব ধরনের এজেন্ডা গুটিয়ে বিচার ও সংস্কারকে রাষ্ট্রের মূল এজেন্ডায় পরিণত করতে হবে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাইফুল হক এসব বলেন।

এ সময় সাইফুল হক দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কথা তুলে ধরে বলেন, ১৭ বছর ধরে যারা ফ্যাসিবাদবিরোধী লড়াই করেছে, তারা শুধু জুলাই যোদ্ধাই নয়, ফ্যাসিবাদবিরোধী যোদ্ধাও। লড়াইটি ১৭ বছর ৩৬ দিনের—এটা অবশ্যই মনে রাখতে হবে। ফ্যাসিস্ট শক্তির বড় পরিকল্পনা ছিল বিএনপিকে ছত্রভঙ্গ করা; কিন্তু বিএনপি বরং সবাইকে ঐক্যের পথে এনেছে।

ঐক্যবদ্ধ আন্দোলনের ৩১ দফা বাস্তবায়নের প্রসঙ্গে সাইফুল হক বলেন, ঘুম থেকে উঠে ৩১ দফা দেওয়া হয়নি; এটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। বিএনপি বা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি—কেউই সরে যাওয়ার সুযোগ নেই।

সরকারের উদ্দেশে তিনি বলেন, বিচার চলছে, কেউ কেউ দড়ি টানাটানি করছেন। সরকারের প্রতি আহ্বান—সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটুন। সব ধরনের এজেন্ডা গুটিয়ে বিচার ও সংস্কারকে মূল এজেন্ডায় আনুন।

গণতন্ত্রের পথে ফিরে আসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নির্বাচন ছাড়া দেশকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। সংসদীয় সরকারের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। অনেক ব্যর্থতার পরও যদি সফল নির্বাচন দিতে পারে, তবে অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানানো হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD