শুক্রবার | ২ অক্টোবর, ২০২৬ | ১৭ আশ্বিন, ১৪৩৩

চাঁদপুর

চাঁদপুরকে আধুনিক ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে-শেখ ফরিদ আহমেদ মানিক

বিশেষ প্রতিনিধি

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে দলীয় প্রার্থী হয়েছেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ১৬ বছর ধরে স্থানীয় বিএনপির অঘোষিত কর্ণধার তিনি। মিথ্যা মামলায় একাধিকবার কারাবরণ করেছিলেন। ২০১৮ সালেও বিএনপির মনোনয়ন পান মানিক। ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাতের ভোটের আমলে তাকে গৃহবন্দী করা হয়।

বাবার কবর জিয়ারত ও দোয়ার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন মানিক। মনোনয়ন ঘোষণার আগ থেকেই তিনি নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ জোরদারের নির্দেশনা দিচ্ছিলেন। বর্তমানে সদর ও হাইমচরে তিনি এবং তার কর্মীরা সংগঠিতভাবে প্রচারণা চালাচ্ছেন।
তিনি বলেন, আমরা গর্বিত যে সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক, বেগম খালেদা জিয়ার অনুসারী এবং তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই মনোনয়ন আমার নয়, এটি চাঁদপুরবাসীর। তাই এই আমানত রক্ষা করবে আপামর জনগণ।

তিনি বলেন-এলাকার সম্মানিত ভোটারগন যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আধুনিক ও পর্যটন নগরী হিসেবে চাঁদপুর কে গড়ে তুলতে চাই। এছাড়াও চাঁদপুরে একটি মেডিকেল কলেজ এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। চাঁদপুরের রাস্তাঘাট গুলো খুবই সরু। এ কারণে প্রায়ই যানজট লেগে থাকে। তাই যানজট নিরসনে রাস্তাগুলোকে বড় করা হবে এবং এগুলোকে চার লেনে উন্নীত করার জন্য ইতিমধ্যেই কার্যক্রম শুরু করা হয়েছে।

এছাড়াও চাঁদপুর এবং হাইমচরে দুটি ইপিজেড গড়ে তোলার পরিকল্পনা আমার রয়েছে ।আমি যেহেতু নিজেও একজন ব্যবসায়ী এবং বিদেশে আমার মোটামুটি অনেকের সাথে পরিচয় আছে তাই আমি নিজেও ইপিজেডে আইটি রিলেটেড ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলব।

এখানে ইপিজেড হলে চট্টগ্রামের সাথে রপ্তানি পণ্য পরিবহনে অনেক সাশ্রয় হবে এবং ব্যবসায়ীরা এতে লাভবান হবেন।

দুটি ইপিজেড নির্মিত হলে চাঁদপুরের ব্যাপক উন্নয়ন সম্ভব হবে এবং এলাকার হাজার হাজার বেকার শিক্ষিত তরুণ-তরুণীরা এখানে চাকরি করতে পারবে। তিনি আরো বলেন, তুলনামূলকভাবে চাঁদপুরে গত ১৬ বছরে উন্নয়ন কর্মকান্ড খুব বেশি পরিলক্ষিত হয় না।যা হয়েছে, তা খুবই সামান্য। এবং অন্যান্য জেলার তুলনায় তা খুবই নগণ্য। তাই আমার লক্ষ্য, আধুনিক চাঁদপুর গড়ে তোলা। এ কারণে আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাই।

আপনারা আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করলে আমি আগামী পাঁচ বছরে চাঁদপুর সদর এবং হাইমচর এর উন্নয়নে আমার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD