শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩

ব্যর্থ হয়ে জামায়াতের ওপর সাইবার হামলা চালাচ্ছে বিএনপি: পরওয়ার

স্টাফ রিপোর্টার

সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতে ইসলামীর ওপর সাইবার আক্রমণ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একবার জামায়াতকে পরীক্ষা করে দেখুন। জামায়াত বিজয়ী হলে দেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নতুন বাংলাদেশ পাবে।

সংসদ সদস্যদের বিশেষ সুবিধা বর্জনের ঘোষণা তিনি প্রতিশ্রুতি দেন যে, জামায়াত ক্ষমতায় গেলে তাদের কোনো সংসদ সদস্য নামমাত্র মূল্যে প্লট-বাড়ি বা ট্যাক্সমুক্ত গাড়িসহ কোনো বাড়তি রাষ্ট্রীয় সুবিধা গ্রহণ করবেন না। এছাড়া রাষ্ট্রের সব সেবা খাতকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করে তিনি বলেন, ‘ভূমি অফিস কিংবা থানা কোথাও টাকা দিয়ে সেবা নিতে হবে না। শিক্ষা ব্যবস্থাকে নীতি-নৈতিকতা, আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে ঢেলে সাজানো হবে।’

বিএনপির ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে সমালোচনা বিএনপির ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি এখন ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, যা সম্পূর্ণ অবাস্তব। ১৮ কোটি মানুষের দেশে ৫০ কোটি কার্ড দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। ইতোপূর্বে বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারা তা রক্ষা করেনি। তাদের এসব আশ্বাস শেখ হাসিনার ‘১০ টাকা কেজি চাল’ খাওয়ানোর প্রতিশ্রুতির মতোই ভিত্তিহীন।’

অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা বিগত ৫৪ বছরের শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বিভিন্ন সময়ে দেশ শাসন করলেও তারা দুর্নীতি, দলীয়করণ ও শোষণমুক্ত সমাজ উপহার দিতে ব্যর্থ হয়েছে। তাই এসব ‘ব্যর্থ’ দলকে বর্জন করে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

 

নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি বর্তমানে ভারত ও বঙ্গভবনের প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সাইবার হামলা চালাচ্ছে। ভোটারদের ভয়ভীতি দেখানোর সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন থাকবে। আমাদের দাবির প্রেক্ষিতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। ফলে মাস্তানি করে কেউ পার পাবে না।’

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্নার সঞ্চালনায় সমাবেশে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD