কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম কাঁকন এর নামে অপ-প্রচার চালাচ্ছে একটি কু-চক্রি মহল।
তারা শুধুমাত্র অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন অনলাইন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে আসছে। যা সম্পূর্ণ নীতিবর্জিত এবং সর্বোপরি মিথ্যা।
আমাদের নিজস্ব অনুসন্ধানে দেখা যায়- শহিদুল ইসলামের নামে প্রকাশিত নিউজটি মিথ্যা এবং বনোয়াট। প্রকাশিত নিউজে তার পারিবারিক তথ্য, বাবার পেশা, ভাইবোন সংক্রান্ত তথ্য এবং তার চাকরিতে কর্মকাল সংক্রান্ত সবকিছুই মিথ্যা।
তার নামে বাগান এবং যে সম্পত্তির অভিযোগ আনা হয়েছে তা আমাদের অনুসন্ধানে দেখা যায়- প্রকাশিত নিউজের সাথে বাস্তবের কোন মিল নেই। এক কথায় নিঃসন্দেহে বলা যায় প্রকাশিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা,বনোয়াট এবং কল্পকাহিনী মাত্র।
শহিদুল ইসলাম ২০১৭ সালে চাকরিতে যোগদান করেন। গভীর অনুসন্ধানে জানা যায়- যোগদান পরবর্তী সময় হতে বর্তমান সময় পর্যন্ত তিনি কখনই কোন এয়ারপোর্টে কর্মরত ছিলেন না।
অথচ প্রকাশিত নিউজে ১০ কেজি স্বর্ণ আত্মসাতের কথা বলা হয়েছে, যেই কথার উৎস একজন পথচারী। উক্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং শুধুমাত্র অসৎ উদ্দেশ্য হাসিল ও ব্যক্তিগত হীনস্বার্থ চরিতার্থ করে নিজে লাভবান হওয়ার জন্য একটি কল্পকাহিনী মাত্র।
শহিদুল ইসলাম দাবি করেন- তিনি চাকরি জীবনে কোন অনিয়মের সাথে জড়িত নন এবং তার উপর অর্পিত দায়িত্ব সর্বদা সততার সাথে পালন করে আসছেন। তিনি কখনই অন্যায়ের সাথে আপস করেননি।
অতএব আমি দৃঢ় চিত্তে বলতে পারি যে- আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং কল্পকাহিনী মাত্র। তাই আমি “সকালের সময়” নামক পত্রিকা ও অনলাইনে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়া হুবহু নিউজ কপিরাইট করে ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একটি অনিবন্ধিত ও নাম সর্বস্ব অনলাইনে প্রকাশ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং এ ব্যাপারে কপিরাইট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।









