বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

রাঙ্গামাটিতে ৩৬৭টি ভোটকেন্দ্রে ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাঙ্গামাটিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার তিনটি সংসদীয় আসনে ৩৬৭টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় ৪৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিজিবি এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, রাঙ্গামাটি জেলার সদর উপজেলায় ৪১টি ভোটকেন্দ্রে ৪ প্লাটুন, বরকল উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে ৫ প্লাটুন, তিনটি উপজেলায় ১০টি ভোটকেন্দ্রে ৫ প্লাটুন, কাপ্তাইসহ সাতটি উপজেলায় সর্বাধিক ২৬৭টি ভোটকেন্দ্রে  ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম জেলার রাউজান, রাঙ্গুনিয়াসহ চার উপজেলার ৪৩টি ভোটকেন্দ্রে ১২ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।

এরইমধ্যে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে বিজিবি সদস্যদের জন্য ড্রোন প্রশিক্ষণ, রায়ট কন্ট্রোল মহড়া, নন-লিথাল অস্ত্র ব্যবহার, বডি ওর্ন ক্যামেরা প্রয়োগ এবং ব্যাটালিয়ন পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে।

উল্লেখ্য, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ের জন্য মাঠে কাজ করবে বিজিবি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD