সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

নির্বাচনকে ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই: আইজিপি

স্টাফ রিপোর্টার

দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

 

তিনি বলেন, নির্বাচন ঘিরে দেশে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই। তবে আশঙ্কা উড়িয়েও দিচ্ছি না। আমরা প্রস্তুত রয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন; অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন; অতিরিক্ত আইজি লজিস্টিকস মোসলেহ উদ্দিন আহমদ (এ্যাসেট এ্যাকুইজিশন) ও অতিরিক্ত আইজি সরদার নূরুল আমিন (ডেভেলপমেন্ট)।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD