মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

দেশব্যাপী আরো ৯০ জন পর্যবেক্ষক ইউরোপীয় ইউনিয়নের

স্টাফ রিপোর্টার

আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ-ইওএম) সারাদেশের ৬৪ টি জেলায় ৯০ জন অস্থায়ী পর্যবেক্ষক মোতায়েন করেছে, যারা নির্বাচনের দিনের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

মঙ্গলবার রাজধানী ঢাকার হোটেল কন্টিনেন্টালে সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইইউ-ইওএমের প্রধান ইভার্স ইজাবস এসকল তথ্য জানান।

তিনি জানান, এসকল স্বল্পমেয়াদী পর্যবেক্ষকেরা ভোটকেন্দ্র খোলা, ভোটগ্রহণ, ভোটকেন্দ্র বন্ধ, ব্যালট গণনা এবং ফলাফল তালিকাভুক্তির বিষয়টি পর্যবেক্ষণ করবেন।

স্বল্পমেয়াদী পর্যবেক্ষকদের এই নিয়োগ মূলত পূর্বের ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকের কাজেরই একটি ধারাবাহিকতা।

উল্লেখ্য যে আগামী ১৪ ফেব্রুয়ারী ঢাকায় অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে তারা নির্বাচনের উপর প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানিয়েছে সংস্থাটির প্রধান ইভার্স ইজাবস।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD