রাজবাড়ীর কালুখালীতে ভোটের গাড়ি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হবে এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি বেসরকারি, পেশাজীবী, রাজনীতি নেতা কর্মীদের উপস্থিতিতে ভোটের গাড়ি প্রচারণা ও উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, নির্বাচন অফিসার মোহাম্মদ আলী,যুব উন্নয়ন অফিসার আতাহার আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, প্রাথমিক শিক্ষা অফিসার ,(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, আনসার ভিডিপি অফিসার মনির হোসেন প্রমুখ।
“ভোটাধিকার আমাদের সাংবিধানিক অধিকার। তাই সকলের উচিৎ এই অধিকার প্রয়োগ করার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। এটি শুধু সরকারের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব।
এতে জাতীয় সংসদ নির্বাচনে দিন অনুষ্ঠিত গণভোটের যেসকল বিষয়ে থাকবে তা হলো,
সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না।
সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে।
বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন।
যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।
সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে।
ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে।
দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।
আপনার মৌলিক অধিকারের সংখ্যা (যেমন: ইন্টারনেট সেবা কখনও বন্ধ করা যাবে না) বাড়বে।
দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে।
এই সকল বিষয় এর পক্ষে ভোট দিলে হ্যাঁ চিহ্নিত ব্যলটে সিল দিতে হবে।
প্রচার গাড়ি আগামী নির্বাচনে সৎ যোগ্য দূর্নীতি মুক্ত ব্যাক্তি কে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।









