শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, স্বীকার করেছে আইসিসি: নাকভি

স্টাফ রিপোর্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। এ নিয়ে সকল অনিশ্চয়তা দূর হয়েছে সোমবার রাতেই। পাকিস্তান সরকার জানিয়েছে, কলম্বোতে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান মাঠে নামবে। এই সিদ্ধান্ত এসেছে লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে। এ নিয়ে মঙ্গলবার পেশোয়ারে সাংবাদিকদের পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, আইসিসি এটা স্বীকার করার পরই, পাকিস্তান ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছে।

গণমাধ্যম কর্মীদের নাকভি বলেন, ‘আপনারা দেখেছেন বাংলাদেশ যা চেয়েছিল, তার সবই মেনে নেওয়া হয়েছে এবং এটাই মূল বিষয়। এতে আমাদের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না। তারা যা খুশি বলতে পারে, কিন্তু আমাদের কাজ ছিল শুধু বাংলাদেশকে নিয়ে। সরকার সেই ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছিল। যখন তাদের দাবিগুলো মেনে নেওয়া হলো এবং এটা স্বীকার করা হলো যে, তাদের সঙ্গে অন্যায় হয়েছে, তখনই আমরা আবার খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

পিসিবি প্রধান সঙ্গে আরও যোগ করে বলেন, ‘আমরা বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ ছাড়া অন্য কোনো শর্ত রাখিনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের জন্য কিছু সম্মান আদায় করা এবং তাদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিকার করা।’

এর আগে নিরাপত্তা ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভের মুখে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার মতো জঘন্য কাজটি বিসিসিআইকে দিয়ে করায় ভারত সরকার। এ ঘটনার জেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো দলের নিরাপত্তা শঙ্কায় চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের দাবি জানায়। ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার যৌক্তিক দাবি তোলে বাংলাদেশ।

এ নিয়ে আইসিসির সঙ্গে তিন সপ্তাহের বেশি সময় আলোচনা ও চিঠি চালাচালি চলে। বাংলাদেশের এই দাবিকে সমর্থন করে আইসিসিকে চিঠি দেয় পাকিস্তান। তাতেও ভারতীয় আধিপত্যবাদ থেকে বের হতে পারেনি বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তারা ভারতের প্রভাবে শেষমেশ নিজেদের সিদ্ধান্তে অটল থাকে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েই স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দিয়ে বিতর্কের জন্ম দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD