জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ১৬ আসন থেকে নির্বাচন করেছিলেন সাবেক ফুটবলার আমিনুল হক। নির্বাচনে জিততে পারেননি বিএনপির এই নেতা। তবে তাকে টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রীসভায় স্থান দেওয়া হয়েছে। তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল চারটায় মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সেখানেই শপথ নিবেন আমিনুল হক।
এবারের মন্ত্রীসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছেন। এর মধ্যে দুইজন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রীত্ব পাচ্ছেন। এর মধ্যে একজন আমিনুল হক। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়ন করা আমিনুল এবার পেতে যাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।
দায়িত্ব নিয়ে আজ মঙ্গলবারই অফিস করবেন আমিনুল হক। সেখানে সংবাদকর্মীদের সঙ্গে মত বিনিময় করার কথা রয়েছে তার।









