শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার

গাজীপুরের জয়দেবপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তার নাম মো. হাবিব (৪০)। তিনি গাজীপুর জেলা পুলিশ লাইনসে কর্মরত।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে দাপ্তরিক কাজে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন এসআই হাবিব। কাজ শেষে পুলিশ লাইনসে ফেরার পথে জয়দেবপুর জংশন এলাকায় মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে তাঁর ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে রেলওয়ে পুলিশের সহায়তায় গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শী হামিদুর রহমান বলেন, ওই পুলিশ সদস্য মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। ট্রেন কাছাকাছি এলেও তিনি রেললাইন থেকে সরছিলেন না। আশপাশের লোকজন ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই কাইয়ুম আলী বলেন, ‘স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়েন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD