শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

কালুখালী

সাত মেডিকেল অফিসার ও একজন ডেন্টাল সার্জন পেল কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

শহিদুল ইসলাম,ভ্রাম্যমান প্রতিনিধি

রাজবাড়ী জেলার নবগঠিত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ৭ ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলাটির কেন্দ্রে অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ মানুষ সেবা নিচ্ছে মোটামুটি ভালোভাবেই। কিছুটা চিকিৎসক সংকট থাকলেও আজ সাত জন মেডিকেল অফিসার এবং একজন ডেন্টাল সার্জন ৪৮তম বিসিএসের মাধ্যমে আজ কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন।

এখন সেবার মান বাড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান  বলেন- সীমিত লোকবল এবং সুযোগ-সুবিধা নিয়ে আমরা যথেষ্ট আন্তরিকতার সাথে উপজেলার সর্বস্তরের নাগরিকের সেবা দিতে চেষ্টা করে যাচ্ছি,  এই মুহূর্তে আরো আটজন ডাক্তার পেয়ে এই সেবার মান অনেক বাড়াতে পারবো বলে আশা করছি। তবে পরিপূর্ণ সেবা পেতে হলে স্থানীয় অবকাঠামো উন্নয়ন,দক্ষ টেকনিশিয়ান সহ যন্ত্রপাতি এবং পর্যাপ্ত পরিমাণ ওষুধ পেলে আমরা অনেক ভালো সেবা দিতে পারবো।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD