বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

নারী এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সেমিফাইনালে তারা শক্তিশালী পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে।

আজ অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। ব্যাটিংয়ে শুরুটা কিছুটা ধীর হলেও মাঝের দিকে গুরুত্বপূর্ণ রান যোগ করে লড়াই করার মতো পুঁজি গড়ে তোলে দলটি। জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিং করে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন। ফলে পাকিস্তানের ইনিংস থেমে যায় মাত্র ৫৬ রানে।

তাতে ৫৪ রানের বড় জয় নিয়ে বাংলাদেশ ‘এ’ দল নিশ্চিত করে ফাইনালের টিকিট। আগামী ২২ ফেব্রুয়ারি ফাইনালে ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। পেসার ফারিহা তৃষ্ণা ইনিংসের তৃতীয় ওভারে ওপেনার ইমন নাসিরকে ফিরিয়ে সূচনা করেন। এরপর স্পিনাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন।

ফাহিমা খাতুন, সানজিদা মেঘলা ও ফাতিমা জাহানের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। পুরো ইনিংসে মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার, আর ইউসরা আমিন করেন ১১ রান। শেষ পর্যন্ত মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

বাংলাদেশের বোলারদের মধ্যে মেঘলা ছিলেন সবচেয়ে সফল। ৩.৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। ফাহিমা খাতুন ৩ ওভারে ৬ রান খরচায় শিকার করেন দুটি উইকেট। এছাড়া তৃষ্ণা, ফারজানা ইয়াসমিন ও ফাতিমা জাহান একটি করে উইকেট তুলে নেন।

 

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় তারা। ওপেনার শামীমা সুলতানা ১৩ বলে ১৩ রান করে আউট হন। অন্য ওপেনার ইশমা তানজীম ২৩ বলে ১২ রান করেন। তিন নম্বরে নেমে শারমীন সুলতানাও ইনিংস বড় করতে পারেননি; ২০ বলে করেন ১৫ রান।

তবে ব্যাটিং বিপর্যয়ের মাঝে দায়িত্বশীল ইনিংস খেলেন অধিনায়ক ফাহিমা খাতুন। এক প্রান্ত ধরে রেখে ৩২ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসেই ভর করে বাংলাদেশ তোলে ১১০ রান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD