শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩

ভাটারায় উদ্ধার ডিশ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

স্টাফ রিপোর্টার

রাজধানীর ভাটারা এলাকার একটি বাসা থেকেমাহমুদুল হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্তমরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ডিশ ব্যবসারসঙ্গে যুক্ত ছিলেন।

নিহত মাহমুদুল হোসেন পটুয়াখালী সদর উপজেলারমশিপুর এলাকার বাসিন্দা ইসমাইল হাওলাদারেরছেলে। তিনি ভাটারা এলাকায় একটি বাসা ভাড়া নিয়েবসবাস করতেন।

বৃহস্পতিবার ভোর রাতের দিকে পুলিশ তার মরদেহউদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তেরজন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেপাঠায়।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপ-পরিদর্শক(এসআই) মো. রিফাত আল-আফসানী জানান, খবরপেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার একটি কক্ষেরসিলিং ফ্যানের রডের সাথে ঝুলন্ত অবস্থায় মাহমুদুলেরলাশ উদ্ধার করে।

 

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে মাহমুদুলকেবল তারের ব্যবসা করতেন। ব্যবসায়িক কারণেবিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত হয়ে পড়ায় তিনিমানসিকভাবে হতাশায় ভুগছিলেন। সেই হতাশাথেকেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেথাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তেরজন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD