সোমবার | ২৭ এপ্রিল, ২০২৬ | ১৪ বৈশাখ, ১৪৩৩

পরপর তিনদিন বন্ধ থাকবে গেদে-দর্শনা চেকপোস্ট

স্টাফ রিপোর্টার

ভারতের নদিয়া জেলায় বিধানসভা নির্বাচনের কারণে তিনদিন বন্ধ থাকবে গেদে-দর্শনা বন্দর। তবে যে সমস্ত ভারতীয় নাগরিক বাংলাদেশে আছেন তারা ফিরতে পারবেন।

সোমবার সকালে ভারতের কেন্দ্রীয় সরকারের এক অফিস আদেশের সূত্রমতে এ তথ্য নিশ্চিত করেছেন দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন।

তিনি জানান, ২৯ এপ্রিল ভারতের নদিয়া জেলায় বিধানসভা নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনা বন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে আজ ২৭ এপ্রিল সকাল ৯টা ২০ মিনিট থেকে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা আইসিপির কাস্টমস ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী নাগরিক গমনাগমন বন্ধ করে দিয়েছে ভারতের গেঁদে বন্দর ইমিগ্রেশন। তবে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক গমনাগমন করবেন। আগামী ৩০ এপ্রিল থেকে পূর্বের ন্যায় কার্যক্রম চলবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD