শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩

দিনাজপুরে নাস্তা খেয়ে হাসপাতালের ৬০ কর্মকর্তা-কর্মচারী অসুস্থ

স্টাফ রিপোর্টার

দিনাজপুরে টেস্টি ট্রিট নামক একটি রেস্টুরেন্ট থেকে নাস্তা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন গার্ক চক্ষু হাসপাতালের ৬০ কর্মকর্তা-কর্মচারী। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালটি সাময়িক বন্ধ ঘোষণা করেছে। অসুস্থ ৬০ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত দিনাজপুর জেনারেল হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে মোট ৬০ জন রোগী ভর্তি হন। এর আগে শুক্রবার সকালে মহান মে দিবসের একটি অনুষ্ঠানে টেস্টি ট্রিট রেস্টুরেন্ট থেকে ফ্রাই রোল ও ক্লাব স্যান্ডউইচ আনা হয়।

অসুস্থদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহান মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠান শেষে হাসপাতাল কর্তৃপক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের ফ্রাই রোল ও ক্লাব স্যান্ডউইচ নাস্তা হিসেবে দেয়। পরে দুপুরের পর একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন। হাসপাতালটির মোট ৬০ জন কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর জেনারেল হাসপাতাল ও ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় রাতে টেস্টি ট্রিট রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে। পরে সেখানকার কিছু খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করে। কর্মকর্তা কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ায় রাতে গার্ক চক্ষু হাসপাতালটির কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

 

এ ব্যাপারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা জানান, বিষয়টি জানার পর টেস্টি ট্রিট রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। রেস্টুরেন্টে ফ্রাই রোল ও ক্লাব স্যান্ডউইচ উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নমুনার রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD