শুক্রবার | ১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ মাশরাফ উদ্দিন রাহাত (১৯) নামে এক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৯ মে) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে মিরসরাই থানা পুলিশ। শুক্রবার (১৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন।

গ্রেফতার ট্রাক চালক মাশরাফ উদ্দিন রাহাত ফেনী জেলার ফেনী সদর থানার ৭ নং বালিঘর ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মোল্লাবাড়ির আব্দুর রবের ছেলে। তার সহযোগী চালক রকিবুল ইসলাম সুজন (৩১) বারইয়ারহাট এলাকায় গাড়ি থেকে নেমে যায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশের থানা এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টের দিকে আসা চট্টগ্রামমুখী ট্রাকটি (ফেনী-ট-১-০৯৭২) তল্লাশি করে ট্রাকের বেড থেকে ৮২ কেজি গাঁজা জব্দ করা হয়। গাঁজাগুলো চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে ৮২ কেজি গাঁজাসহ মাশরাফ উদ্দিন রাহাত (১৯) এক ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগী চালক রকিবুল ইসলাম সুজন (৩১) বারইয়ারহাট এলাকায় গাড়ি থেকে নেমে যায়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরও বলেন, গ্রেফতার ট্রাক চালক রাহাত ও পলাতক রকিবুলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। মাদক নির্মূলে মিরসরাই থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD