রাউন্ড অব থার্টি টু। ডাচদের মুখোমুখি মরক্কো। কানাডার মন্টেরেই স্টেডিয়ামে ডাচদের টাইব্রেকারে পরাজিত করেছে মরক্কো। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আফ্রিকার দলটি।
টাইব্রেকারে মরক্কোর হয়ে শেষ শটটি নেন ইসমাইল সাইবারি। বল জালে গেলেই সুপার ১৬। সাইবারির শট। গোল। গোল দিয়ে দলের সাথে উদযাপন করে সাইবারি চলে যান গ্যালারিতে।
এমন আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে অশ্রুসিক্ত নয়নে মাকে জড়িয়ে ধরেন সাইবারি। ছেলের সাফল্য দেখে মাও কেঁদে ফেলেন। আর কাঁদবেন না কেন। কারণ, তার ছেলে পরিবার ও দেশের জন্য এক গর্ব করার মুহূর্ত এনে দিয়েছেন। আর মা-ছেলের আনন্দ ভাগের এমন দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দৃশ্যটি নজর কেড়েছে অনেক ভক্তদের। এমনকি প্রশংসাও করছেন সাইবারির।









