মঙ্গলবার | ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

আরবি হরফে পতাকা টানানোর বিষয় খতিয়ে দেখছে সরকার: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন জেলায় আরবি হরফ সংবলিত পতাকা টানানোর বিষয়টি সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক বলেন, দেশের বিভিন্ন জেলায় আরবি হরফসংবলিত পতাকা টানানো হচ্ছে। বিভিন্ন স্থাপনায় এসব পতাকা কারা টানাচ্ছে, সরকার এ বিষয়ে অবগত কি না এবং এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না।

জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে এখন খুব বিস্তারিত বলছি না। সরকার বিষয়টি খতিয়ে দেখছে। এটি কেন হচ্ছে, সেটিও আমরা যাচাই করছি। কারণ, কিছু ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ড থেকে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে সচেতন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছি। ব্যক্তিগতভাবেও আমি এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি।’

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে কথা বলছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা এ নিয়ে লিখছেন, তারাই যে এর সঙ্গে জড়িত, এমনটি নয়। বিষয়টি আরও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘যেহেতু বিষয়টি এত বিস্তৃতভাবে ঘটেছে, তাই এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কি না, সেটিও আমরা খতিয়ে দেখছি।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD