রবিবার | ৫ জুলাই, ২০২৬ | ২১ আষাঢ়, ১৪৩৩

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করায় কলেজ কমিটি বাতিল ও অধ্যক্ষকে শোকজ

স্টাফ রিপোর্টার

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে ২০২৫ সালের সিলেবাসে ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটি তদন্তের পর এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করেছে এবং সেই সাথে কলেজটির অধ্যক্ষকে শোকজ করেছে।

তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম জানান, ঘটনার পরপরই ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে শিক্ষা বোর্ড। সেই কমিটি কলেজে গিয়ে বিষয়টি তদন্ত করে। তদন্তে কলেজ কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি পাওয়ায় এইচএসসি পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে অধ্যক্ষ শওকত আলম মীরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

এছাড়াও খুব কম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমার পাশাপাশি এই ঘটনায় পরীক্ষার্থীরা কোনো সমস্যার মুখোমুখি হবে না বলে আশ্বাস দিয়েছেন তদন্ত কমিটির প্রধান।

এর আগে শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD