শুক্রবার | ১৭ জুলাই, ২০২৬ | ২ শ্রাবণ, ১৪৩৩

লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই অটো উদ্ধার, আটক ১

স্টাফ রিপোর্টার

লালমনিরহাটে ডিবি পুলিশের অভিযানে ৫টি চোরাই অটো (ইজিবাইক) উদ্ধার করা হয়েছে। এ সময় আন্তঃ জেলা অটোচোর চক্রের এক  সদস্যকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ও সন্ধ্যায় লালমনিরহাট সদর থানার বিডিআর গেট ও কুলাঘাট বাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এই অটো উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে অটো (ইজিবাইক) চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শহীদ শাহজাহান কলোনী এলাকার একটি সড়ক থেকে প্রথমে সুভাষ চন্দ্র রায় নামের এক চোরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে কুলাঘাট বাজারের ‘শুভ অটো সেন্টারে’ অভিযান চালিয়ে আরও ৪টি চোরাই অটো (ইজিবাইক) ও যন্ত্রাংশ জব্দ করে ডিবি।

এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে শুভ সেন্টারের মালিক সুকুমার রায় পালিয়ে যায়।

পুলিশ জানায়, জব্দকৃত অটো (ইজিবাইক) গুলোর আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ লাখ টাকা। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

/এসআর

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD