দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সারাদেশে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রামে ১২১ জন, ঢাকার বাইরে ২৮২ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনায় ৬৫ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৫৬ জন, রংপুরে ৫০ জন এবং সিলেট বিভাগে ৮ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৫১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৪৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৬৫ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে।









