শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

চট্টগ্রামের বায়েজিদে আবার গুলি; আহত রিকশাচালক

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন কুয়াইশ চালিতাতলী এলাকায় আবারও গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। গুলিতে মো. ইদ্রিস আলী (৩৭) নামে এক অটোচালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। আহত ইদ্রিস আলী নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকার মৃত ইউসুফের ছেলে।

বায়েজিদ বোস্তামী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মারেফুল করিম বলেন, গুলির ঘটনার বিষয়ে আমরা অবগত নয়। খবর নিচ্ছি।

নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্মরত এক পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার দুপুরে চালিতাতলী এলাকায় অটোরিকশা চালানোর সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মো. ইদ্রিস আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। তারা দুপুর পৌনে ৩টার দিকে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারে বাধা দেয়ায় এই রিকশাচালককে গুলি করা হয়েছে।

এর আগে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এ ঘটনায় সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে একজন নিহত হন। এ সময় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে এরশাদ উল্লাহ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD