শুক্রবার | ২ অক্টোবর, ২০২৬ | ১৭ আশ্বিন, ১৪৩৩

প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান আইন উপদেষ্টার

স্টাফ রিপোর্টার

আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নিজের ব্যবহার করা মোবাইলের পাশাপাশি, বিদেশ থেকে আরও দুইটি নতুন ফোন আনার অনুমতি প্রবাসীদের দিয়েছে সরকার। এছাড়া প্রবাসীদের ফোন রেজিস্ট্রেশনের জন্য কোনো নতুন আইন প্রণয়ন করা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

 

সোমবার দুপুর ১২টার দিকে এ বিষয়ে ‘মিথ্যা বনাম সত্য’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন।

 

ঢাকা টাইমস পাঠকদের জন্য আইন উপদেষ্টার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

 

মিথ্যে বনাম সত্য

 

অন্তর্বর্তীকালীন সরকার বা আমার সম্পর্কে মিথ্যাচার নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়া-তে কিছু মানুষ এখন প্রচার করছে যে মোবাইল ফোন সেট নিয়ে প্রবাসীদের প্রতি অন্যায় ও বৈষম্য করা হচ্ছে। এ সম্পর্কে প্রকৃত তথ্য নিচে তুলে ধরছি।

 

মিথ্যা: সরকার নতুন নিয়ম করেছে একটার বেশী মোবাইল সেট বিদেশ থেকে নিয়ে আসলে ট্যাক্স দিতে হবে।

 

সত্য: শেখ হাসিনা আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনসেটের সাথে মাত্র একটা নতুন সেট আনতে পারতো। প্রবাসীদের সুবিধা বাড়ানোর জন্য বর্তমান সরকার আরো বেশী (২ টা নতুন) ফোনসেট আনার অনুমতি দিয়েছে। অর্থাৎ প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত সেটের সাথে ২ টা নতুন সেট আনতে পারছে। ২ টার বেশী আনলে অতিরিক্তটার জন্য শুধু ট্যাক্স দিতে হবে। এনবিআর ব্যগেজ রুল পরিবর্তন করে এই আইনটা করেছে প্রবাসীদের সুবিধা দেয়ার জন্য। তবে এই সুবিধা বিএমইটি (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়) থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসী কর্মী ভাইদের জন্য। অন্যদের জন্য আগের নিয়মই প্রযোজ্য থাকছে।

 

মিথ্যে: প্রবাসী ভাইদের ফোন রেজিস্ট্রেশন করতে হবে।

 

সত্য: শুধু প্রবাসীদের জন্য এধরনের কোন আইন করা হয়নি। প্রকৃত তথ্য হচ্ছে আগামী ১৬ ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ফোনসেট ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেটের এর রেজিস্ট্রেশন করতে হবে। এটা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। মানে হচ্ছে এটি দেশে থাকা মানুষ বা দেশে আসা প্রবাসী সবার জন্য প্রযোজ্য। অবৈধ সেট ব্যবহার করে দেশে ও প্রবাসে অপহরণ, হুমকি, চাঁদাবাজি, জুয়া এসব নিয়ন্ত্রণের জন্য এই আইন করা হয়েছে। কাউকে হয়রানিতে ফেলার জন্য না বরং হয়রানি থেকে বাচার জন্য এই আইন করা হয়েছে।

 

প্রবাসী ভাইদের কাছে আবেদন: গুজবকারী ও গিবতকারীদের থেকে সতর্ক থাকুন। মিথ্যে গুজব ছড়ানো ও গিবত করা ইসলামের দৃষ্টিতে অনেক বড় পাপ। গুজব কোন জায়গায় গেছে দেখেন: কেউ কেউ এই অবিশ্বাস্য তথ্য প্রচার করছে প্রবাসীরা নাকি দেশে ৬০ দিন থাকতে পারবেন! এই সব জঘন্য মিথ্যাচারকে প্রতিরোধ করুন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD