শনিবার | ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

দোকানে কেনাকাটার সময় কৃষককে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টাঘাট এলাকায় রেফাজুল ইসলাম নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়েছেন লালন মণ্ডল নামে আরও একজন।

শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন মণ্ডল দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রেফাজুল নিহত হন এবং লালন গুলিবিদ্ধ হন।

নিহত রেফাজুল নতুনপাড়ার জামাত মণ্ডলের ছেলে। আহত লালন একই এলাকার কালু মাঝির ছেলে।

ভেড়ামারা থানার ওসি আব্দুর রউফ তালুকদার বলেন, গুলিতে রেফাজুল ইসলাম নামে একজন মারা গেছেন। আহত লালন মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া আড়াই শ’ শয্যার হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি। দোষীদের চিহ্নিত করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD