শুক্রবার | ২ অক্টোবর, ২০২৬ | ১৭ আশ্বিন, ১৪৩৩

নবীনগর

নবীনগরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তানজিনা আক্তার শিলা

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকে সামনে রেখে আজ সোমবার (৮ ডিসেম্বর) নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন ইউএনও মো. মাহমুদুল হাসান।
‎
‎অনুষ্ঠান চলাকালে তিনি দিবস দুটি সুষ্ঠু, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সবার আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎সভায় উপস্থিত ছিলেন নবীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) নবীনগর উপজেলা শাখার সভাপতি আবু কামাল খন্দকার, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহান, জেলা বিএনপি নেতা মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, উপজেলা এনসিপি প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎সভায় জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনকে কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
‎
‎উল্লেখ্য, নবীনগর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের দায়িত্ব গ্রহণের পর প্রথম সভা এটি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD